কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে মর্মান্তিক একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য রাতে দুর্বৃত্তরা প্রবাসী জহিরুল ইসলামের পরিবারের ওপর হামলা চালিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে জবাই করে হত্যা করেছে।
নিহতরা হলেন, জহিরুল ইসলামের স্ত্রী, প্রবাসী সাত্তারের ছেলে এবং জহিরুল ইসলামের ছেলে। তারা সবাই তরফ আলীর নাতি বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
মোঃ জয়নাল সরকার, হোমনা