কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপি সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগম (৯০) আর নেই। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বাদ জোহর শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে নিউ হোস্টেল কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কলে তিনি এক পুত্র, ৬ কন্যা ও নাতিনাতনি -সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোমেনা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সহ-দফতর সম্পাদক মুুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ, কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মরহুমার কনিষ্ঠ জামাতা ডাক্তার খুরশিদ সাঈদী, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন সহ মহানগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামাগণ।
জানাজায় ইমামতি করেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।
সাফায়েত উল্লাহ মিয়াজী