কুমিল্লা | বঙ্গাব্দ
দৌলতপুর তরুণ সংঘ ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
দৌলতপুর তরুণ সংঘ ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বো...
0:00
0:00

দৌলতপুর তরুণ সংঘ ডাবল এলইডি টিভি কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের দৌলতপুর তরুণ সংঘ ক্লাব ডাবল এলইডি টিভি কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে দৌলতপুর দক্ষিণ পাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী।

অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন খেলার আয়োজকগণ। পরে ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
‎খেলায় অংশগ্রহণ করেন ইছাপুরা ক্রিড়াচক্র ও চেহরিয়া ক্রিড়াচক্র। খেলায় বিজয়ী হন চেহরিয়া ক্রিড়াচক্র। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ নাজমুল। 
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাস্টার এমদাদুল হক শাহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিন্নাস গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ মোবারক হোসেন,  মেসফালাহ হাউজিং এন্ড ডেভেলপার্স চেয়ারম্যান নুরুল আমিন আজাদ, পেরিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি আহমদ উল্লাহ নোমান আনোয়ারী, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি আফজাল হোসাইন মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদ প্রাক্তন সদস্য আনোয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি ইখতিয়ার ইসলাম রুদ্র। 
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত নেতা শাহ আলম, ৮নং ওয়ার্ড জামাত সহসভাপতি হারুনুর রশীদ, সেক্রেটারি জয়নাল আবদীন, জামাত নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা মহিববুল্লাহ সুজন, আলা উদ্দিন।
‎খেলায় ধারাভাষ্যকার ছিলেন শান্ত জাফর, রেফারি ছিলেন মোহাম্মদ রাজু। 
‎টুর্ণামেন্ট পরিচালনা করেন শরীফুল ইসলাম, শান্ত, মেজবা হুল ইসলাম, আরাফাত, আরিফ, ফরহাদ, রায়হান, মেহেদী হাসান, ফরিদ, সাইফুল প্রমুখ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ