কুমিল্লা | বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোটে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ : 20-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেছেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক। এদিন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। পাশাপাশি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন এবং উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন।

প্রশিক্ষণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। সমন্বয়ক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ