কুমিল্লা | বঙ্গাব্দ

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল সহ আটক ২

  • প্রকাশের তারিখ : 19-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন সহ দুই জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারী) রাত পৌঁনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ওই অভিযান চালায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেন এর ছেলে মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিউন) শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ