কুমিল্লা | বঙ্গাব্দ

শালুকিয়ায় ডে-নাইট এন্ড্রয়েড ফোন শর্ট পিস ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধন 

  • প্রকাশের তারিখ : 12-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের শালুকিয়া যুব সমাজের আয়োজনে ডে-নাইট এন্ড্রয়েড ফোন শর্ট পিস ক্রিকেট টুর্ণামেন্ট শুভ উদ্বোধনী খেলা সোমবার বিকালে শালুকিয়া মধ্যমপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
‎খেলায় অংশগ্রহণ করেন ভুলুয়া পাড়া ইয়াং স্টার ক্লাব বনাম দৌলতপুর গোল্ডেন বয়েজ ক্লাব। উদ্বোধনী খেলায় বিজয়ী হন ভুলুয়া পাড়া ইয়াং স্টার ক্লাব। 
‎উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা মেসফালাহ হাউজিং চেয়ারম্যান নুরুল আমিন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি প্রস্তাবিত সম্পাদক হাজী মোশাররফ হোসেন। খেলা উদ্বোধক ছিলেন নাজমুস সাকিব।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাইন আলিম মাদ্রাসা আরবী প্রভাষক হুমায়ুন কবির, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য আব্দুল হক, মেসফালাহ হাউজিং অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান, পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মামুন, সমাজ সেবক প্রবাসী মোহাম্মদ মাসুদ, সমাজসেবক জামাল উদ্দিন ভূঁইয়া, বাবুল, প্রমুখ।‎ খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ ইসমাইল হোসেন, নাছির হোসাইন, সুমন, বাবলু ও শাহাদাত।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ