কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে প্রবাসে নিহত ভাইয়ের সম্পত্তি দখল ও চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশের তারিখ : 18-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামের মরহুম বাচ্চু মিয়ার বড় ছেলে  রেমিট্যান্স যোদ্ধা আনোয়ার হোসেন ছিলেন আরব আমিরাতের দুবাইতে। তিনি দীর্ঘ ১৫  বছর যাবৎ বাহরাইন, সৌদিআরব ও দুবাইতে  হাড়ভাংগা খাটুনি খেটে আয়ের টাকা তুলে দেন ভাই-বোন ও পরিবারের হাতে। কিছু টাকা জমিয়ে ক্রয় করেন ৬২ শতক জমি। পিতার ওয়ারিশ সূত্রে মালিক হন সাড়ে ৮  শতক জমি। সবই ঠিক ছিলো ২০২৪  সাল পর্যন্ত। ২০২৪  সালের ১২ অক্টোবর ফজরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন দুবাই এর শারজাহ শহরের একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এরপর থেকে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি এবং বাড়িঘর দখল করে নেয় তার আপন ছোট ভাই জাহাঙ্গীর আলম। জমি ছাড়তে বলায় জাহাঙ্গীর বিধবা ভাবি রায়হানা বেগম ও ভাতিজাদের কাছে দাবি করেন ৩লাখ টাকা। এনিয়ে বসে কয়েক দফা সালিস বৈঠক। সমাধান না পেয়ে করেন থানায় অভিযোগ, এতেও হয়নি কোন লাভ। সর্বশেষ প্রবাসী মৃত আনোয়ারের স্ত্রী রায়হানা বেগম বাদী হয়ে কুমিল্লার আদালতে দেবর জাহাঙ্গীর আলম, তার ছেলে রাব্বি ও আল আমিনকে আসামি করে মামলা করে। মঙ্গলবার বিকালে আদালতে করা রায়হানার মামলা তদন্তে আশারকোটা গ্রামে যান নাঙ্গলকোট থানা উপ পুলিশ উপপরিদর্শক গণেশ চন্দ্র শীল । নিজেদের জমি  ও ঘরবাড়ি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। 

অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমি আমার ভাইয়ের নিকট ৩লাখ টাকা পাই। এজন্য আমি এগুলো দখল করে রেখেছি। এখন আমাকে ৩ লাখ টাকা ও ৩০ফুট রাস্তা দিলে সব কিছু ছেড়ে দিবো।

নাঙ্গলকোট থানা উপ পুলিশ পরিদর্শক গণেশ চন্দ্র শীল বলেন, আদালতে রায়হানা বেগম বাদী হয়ে মামলা করেছে, তদন্ত চলমান আছে। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ