কুমিল্লার বরুড়া উপজেলায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করা হয়।
কর্মসূচির শুরু হয় ভোর ৬টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল ৭টা ১৫ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৮টায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহার ইসলাম, বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুল হাসান রনি, বরুড়া থানা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আবু ইউছুফ রাবেত