মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিজয় র্যালীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ্য পরিবেশনার মাধ্যমে শুরু হয়ে র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন ভিক্টোরিয়া কলেজে এসে শেষ হয়।
এসময় সে/লে. মো. ছাদিকুর রহমান, কোম্পানি কমান্ডার (বি কোম্পানি), সে/লে. প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম; সে/লে. মো. আবু জাহেদ, কোম্পানি কমান্ডার (ই কোম্পানি) ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পিইউও মো. গুলজার হাসান উপস্থিত ছিলেন।
র্যালীতে কুমিল্লা জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও শৃঙ্খলার বার্তা তুলে ধরা হয়।
নিজস্ব প্রতিবেদক