কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা মহানগরী জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা

  • প্রকাশের তারিখ : 16-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন  কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিল সদস্য মোশারফ হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ