কুমিল্লা | বঙ্গাব্দ

কলা উপকারিতা ও কৃত্রিমভাবে পাকানোর ক্ষতিকর প্রভাব

  • প্রকাশের তারিখ : 14-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কলা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম,ভিটামিন বি-৬, ভিটামিন সি,আঁশ ও প্রাকৃতিক শর্করা। নিয়মিত কলা খেলে হজমশক্তি ভালো থাকে, হৃদরোগের ঝুঁকি কমে,রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।

কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে বাজারে কলা দ্রুত পাকানোর জন্য বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ক্যালসিয়াম কার্বাইড ও অন্যান্য অননুমোদিত কেমিক্যাল দিয়ে কলা পাকানো হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব রাসায়নিক থেকে উৎপন্ন গ্যাসে আর্সেনিক ও ফসফরাসের মতো বিষাক্ত উপাদান থাকতে পারে। যা মানব দেহের জন্য মারত্মক ক্ষতিকর।

এসব বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারে তদারকি জোরদার করা, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং জনগণকে এ বিষয়ে সচেতন করা জরুরি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ