কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় নভেম্বর মাসে মাদক মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার-১১

  • প্রকাশের তারিখ : 1-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত নভেম্বর মাসে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়া মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ কেজি গাঁজা, ৩০ বোতল হুইস্কি, ১১ বোতল স্কাফ উদ্ধার করে। থানা সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসে বিভিন্ন সময়ে উপজেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়া থানাকে মাদক ও অপরাধমুক্ত করতে মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের নির্দেশনায় থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তা আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ