কুমিল্লা | বঙ্গাব্দ

বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা

  • প্রকাশের তারিখ : 26-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে র‍্যালি, প্রাণী প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নুরেন তাসকিন তুলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাসিমা আক্তার।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, খামারি মোঃ বিল্লাল হোসেন ও সফিকুল ইসলাম মানিক।

প্রদর্শনীতে বরুড়ার বিভিন্ন এলাকার খামারিরা গরু, ছাগল, ভেড়া, মোরগ, কবুতরসহ নানা ধরনের পশুপাখি প্রদর্শন করেন। মূল্যায়ন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন খামারিকে সনদ ও সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বিনামূল্যে টিকা, ওষুধ, ভ্যাকসিন এবং প্রশিক্ষণ দিয়ে খামারিদের পাশে আছে। খামারিরা যাতে আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ চাষ করতে পারেন—সে বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ