কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশিং কার্যক্রমে ভূমিকা রাখায় গ্রাম পুলিশকে ওসির পক্ষ থেকে পুরস্কার

  • প্রকাশের তারিখ : 16-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চারজন গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে ব্রাহ্মণপাড়া থানা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রাম পুলিশের মাসিক প্যারেডে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট, নতুন পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়।

গ্রাম পুলিশের দায়িত্বশীলতা ও ক্ষেত্রপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাকে চিহ্নিত করেই এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানায় থানা কর্তৃপক্ষ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ওসি সাজেদুল ইসলাম বলেন, “গ্রাম পুলিশের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার এই স্বীকৃতি তাদের কর্মস্পৃহা আরও বাড়াবে। মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে থানার সকল পুলিশ সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ