কুমিল্লা | বঙ্গাব্দ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেবা ও পরিদর্শন কার্যক্রম

  • প্রকাশের তারিখ : 6-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুড়িচং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া । বৃহস্পতিবার  সকালে পরিদর্শনকালে তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন, তাদের চিকিৎসা সেবা, সুবিধা-অসুবিধা ও পরামর্শ সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোগী সেবার মান উন্নয়নে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানও করেন তিনি। 

রোগীদের প্রতি আন্তরিকতা ও সেবার মান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সকলের সমন্বিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য সেবাকে আরও উন্নত ও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ