কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের তারিখ : 5-নভেম্বর-2025 ইং
ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: ব্রাহ্মণপাড়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পরিদর্শক মো. হাবিবুর রহমান। ইউএনও মাহমুদা জাহান বলেন,  “জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে ইসলামি চেতনা নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজনের মাধ্যমে তারা ধর্মীয় জ্ঞান, শৃঙ্খলা চারিত্রিক উৎকর্ষে আরও অনুপ্রাণিত হবে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবকসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ