বুড়িচং প্রতিনিধি।।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া, এবং সঞ্চালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান নির্বাহী আশিষ চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, বিএনপির উপজেলা প্রচার সম্পাদক নাজির মাহমুদ ভূঁইয়া নছির, অগ্রণী দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সমবায়ী আবুল বাশার ও সফিকুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা বলেন, সমবায়ের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি সম্ভব, তাই সবাইকে একযোগে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কুমিল্লা গেজেট. কম