সোহাইবুল ইসলাম সোহাগ।।
কুমিল্লার দক্ষিণ রসুলপুর রাজা পাড়া এলাকার এক যুবক গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। এতে চিন্তিত পরিবার। কুমিল্লা ইপিজেডে কর্মরত অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবকের নাম নূরে আলম সাফি প্রকাশে সিফাত (১৯)। তিনি দক্ষিণ রসুলপুর রাজা পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ১২ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সিফাত অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর প্রথম দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল থাকলেও ১৫ অক্টোবরের পর থেকে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় সিফাতের মা নুরুন্নাহার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
সিফাতের মা নুরুন্নাহার জানান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোনো তথ্য পাচ্ছিনা।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম জানান, নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। যদি কেউ নূরে আলম সাফি প্রকাশে সিফাতের খোঁজ পায়, যাতে থানায় যোগাযোগ করে।
কুমিল্লা গেজেট. কম