কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় সড়কের ওপর পশুর হাট, যানজট ও জনদুর্ভোগ চরমে
ব্রাহ্মণপাড়ায় সড়কের ওপর পশুর হাট, যানজট ও জনদুর্ভোগ চরমে
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় সড়কের ওপর পশুর হাট, যানজট ও জনদুর্ভোগ চরমে

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে সড়কের ওপরই বসছে পশুর হাট। ফলে প্রতিদিনই ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ পড়ছেন তীব্র ভোগান্তিতে।

সরেজমিনে দেখা যায়, প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। হাটের দিনগুলোতে সড়কের দুই পাশে গরু, ছাগলসহ বিভিন্ন পশু কেনাবেচা হয়। এতে যানজট লেগে থাকে ঘন্টার পর ঘন্টা। আটকে থাকে অটোরিকশা, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি চালিত যানবাহন। এতে করে স্কুলগামী শিক্ষার্থীরাও সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, বাজারের মূল সড়ক দখল করে পশুর হাট বসায় তাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা বলেন, সড়কের পাশে নির্দিষ্ট হাটের জায়গা থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না, ফলে দোকানে ক্রেতাদের আসা-যাওয়া ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, ক্রেতা-বিক্রেতাদের দাবি—নির্দিষ্ট স্থানের জায়গা সংকীর্ণ হওয়ায় বাধ্য হয়েই তারা সড়কের ওপর পশু হাট বসান।

এ বিষয়ে সচেতন নাগরিকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, সড়ক দখলমুক্ত রেখে হাটটি নির্দিষ্ট ও প্রশস্ত স্থানে স্থানান্তর করা জরুরি, না হলে দুর্ঘটনা ও দুর্ভোগ আরও বাড়বে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ