কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 30-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, বুড়িচং উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, হাজী ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন ও গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে বুড়িচং উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব। এ সময় তারা শিক্ষক-সাংবাদিক একসাথে কাজ করে শিক্ষা খাতের উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ