মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান, সমবায় কর্মকর্তা মীর হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহার, এজিএম (পল্লী বিদ্যুৎ) বুড়িচং শাখা, বিজিবি প্রতিনিধি আবু বক্কর, ফায়ার সার্ভিস কর্মকর্তা জহিরুল হাসান, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি।
সভায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমন্বিত উদ্যোগই পারে বুড়িচংকে মাদক ও অপরাধমুক্ত রাখতে।”
কুমিল্লা গেজেট. কম