কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

  • প্রকাশের তারিখ : 29-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি মো. মাসুদ আলম, যুগ্ম-সমন্বয়কারী (এন.সি.পি) ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা। স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং নিজ সিদ্ধান্তে আমি জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারীর পদ হতে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্রটি সদয় বিবেচনায় গ্রহণ করার অনুরোধ করছি।”

পরে সাংবাদিকদের কাছে মো. মাসুদ আলম বলেন, “এনসিপি কারও ব্যক্তিস্বত্ব নয়। এখানে কেউ এসে নিজের স্বার্থে পদ নিয়ে সংগঠনকে বিতর্কিত করবে—এটা মেনে নেওয়া যায় না। সংগঠনের ভেতরে গ্রুপিং, মিথ্যা তথ্য প্রচার এবং হীনমন্য আচরণের কারণে আমি মানসিকভাবে ক্লান্ত। তাই সংগঠনটির স্বচ্ছতা ও ঐক্যের স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “যদি ভবিষ্যতে নতুন করে কমিটি গঠন করা হয় এবং এসব বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করা হয়, তখন আবারও সংগঠনে যুক্ত হওয়ার বিষয়ে ভাবতে পারি। বর্তমানে আমি অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা করছি না।”

এ সময় তিনি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ