মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সামাজিক অপরাধ দমন, মাদক নির্মূল, সীমান্ত পথে অবৈধ মালামাল পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ডাকাতি দমন, কৃষিজমি রক্ষায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) নিয়ন্ত্রণ এবং সড়কের বেহাল দশা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, কলেজ অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
এছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, বিজিবি ও ডিজিএফআই সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা গেজেট. কম