মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ এনামুল হক সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু সহ অনেকে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিট ও ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রাজনীতিতে যুবদলের কর্মীরা বিভিন্ন সময় দমন-নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এবং ভবিষ্যতে দলীয় অথবা রাজনৈতিক কাজে যুবদলের ভূমিকা জোরদার করার আহ্বান জানান। কিছু বক্তা ভবিষ্যতে দলীয় নেতৃত্বকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গত, দিনটি উপলক্ষে র্যালি থেকে প্রতিনিধি অংশীজনরা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং শেষে আলোচনা সভায় মিলিত হন।
কুমিল্লা গেজেট. কম