কুমিল্লা | বঙ্গাব্দ
তিতাসে চার নারী গ্রেপ্তার, রিভলভার–পাইপগানসহ অস্ত্র উদ্ধার
তিতাসে চার নারী গ্রেপ্তার, রিভলভার–পাইপগানসহ অস্ত্র উদ্ধার
0:00
0:00

তিতাসে চার নারী গ্রেপ্তার, রিভলভার–পাইপগানসহ অস্ত্র উদ্ধার

ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, পাইপগান ও গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে তিতাস থানার মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন তিতাস থানার কর্মকর্তারা।

পুলিশ জানায়, এলাকায় দুপক্ষের বিরোধ ও মারামারির ঘটনার পর তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, একটি এলজি বন্দুক, দুটি পাইপগান, ১০টি সীসা কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চার নারী হলেন সাহাপুর গ্রামের শান্তি বেগম (৬০), ফারজানা বেগম (২৯), জোবেদা বেগম (৩৩) ও আমিনা বেগম (৩৭)।

রবিবার তিতাস থানায় অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ