কুমিল্লা | বঙ্গাব্দ
হাসিনা পুত্র জয়  হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন- হাবিব-উন-নবী খান সোহেল ‎
হাসিনা পুত্র জয়  হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন- হাবিব-উ...
0:00
0:00

হাসিনা পুত্র জয়  হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন- হাবিব-উন-নবী খান সোহেল ‎

ছবির ক্যাপশন:

নাঙ্গলকোট প্রতিনিধি।। 
‎শেখ হাসিনার পুত্র জয় দেড় হাজার কোটি টাকার স্যাটেলাইট স্থাপনে ৩ হাজার কোটি টাকা ব্যয় দেখিয়ে দেড় হাজার কোটি টাকা লোপাট করেছেন। রুপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে চার হাজার কোটি টাকার প্রকল্প ৮ হাজার কোটি টাকা ব্যয় দেখিয়ে ৪হাজার কোটি টাকা লোপাট করেছে। মানুষ যদি বেঈমানি না করে মাটি কখনো বেঈমানি করবে না। শেখ রেহানার একাউন্টে ১০% কমিশন জমা না হলে গত ১৫ বছর কোন ব্যবসায়ী ব্যবসা করতে পারেনি। একটি গোষ্ঠী ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। গীবতকারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে এক ছাতার নিচে আসতে হবে। সেই ছাতার নাম বাংলাদেশী জাতীয়তাবাদ। শনিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন। 
‎সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক ছাত্রদল নেতা শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার।
‎অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ আমেরিকা প্রবাসী মামুনুর রশিদ।
‎পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সায়েম মজুমদার শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান দোলন, উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাস, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার বাহার, পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহাম্মদ সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎অনুষ্ঠানের পূর্বে প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। 



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ