কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশের তারিখ : 22-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি নুর মোহাম্মদ সুমন, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, প্রাণীসম্পদ কর্মকর্তা জনি পাল, সমবায় কর্মকর্তা মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, তথ্যসেবা কর্মকর্তা খাদিজা আক্তার এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিএনজি সমিতি, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশ নেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ