কুমিল্লা | বঙ্গাব্দ

কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার ইন্তেকাল

  • প্রকাশের তারিখ : 18-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর তাঁতী দলের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানা (৬০) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শাহদিলারবাগ গ্রামের ডাক্তার হাজী সিদ্দিকুর রহমানের ছেলে। উল্লেখ্য, তাঁর স্ত্রী কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা।

শনিবার বাদ আছর নিজ গ্রাম শাহদিলারবাগে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট ড. মুহাম্মদ মোবারক হোসেনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ