তৌহিদ হোসেন সরকার।।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন মানবিক আহ্বান যেন জীবন্ত হয়ে উঠেছে কুমিল্লার জনজীবনে। শহর থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা—সবখানেই এক পরিচিত মুখ মানুষের পাশে ছুটে চলছেন নিরলসভাবে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের জন্য কাজ করাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন তিনি। রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে হৃদ্যতা গড়ে তোলাই তার রাজনৈতিক জীবনের মূল দর্শন।
স্বৈরশাসনের সময় একাধিকবার হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হয়েও থেমে থাকেননি কাজী দ্বীন মোহাম্মদ। বরং তিনি আরও দৃঢ় হয়েছেন মানুষের কল্যাণে কাজ করতে। রাজনীতি তার কাছে ক্ষমতার নয়, দায়িত্ব ও সেবার নাম।
নিয়মিতভাবে তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের বিভিন্ন ওয়ার্ডে যান, মানুষের খোঁজখবর নেন, অসুস্থদের দেখতে যান, কারও ঔষধ কিনে দেন, কোথাও রাস্তা সংস্কার প্রয়োজন হলে উদ্যোগ নেন। কোনো পরিবার বিপদে পড়লে, নবজাতকের জন্মে কেউ খুশি ভাগাভাগি করতে না পারলে, কিংবা কোনো মানুষ চিকিৎসা না পেয়ে কষ্টে থাকলে—সেখানে পৌঁছে যান কাজী দ্বীন মোহাম্মদ।
রেসকোর্স ইনবিনসিবল ক্লাবের ফুটবল ফাইনাল খেলায় উপস্থিত হয়ে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পান কাজী দ্বীন মোহাম্মদ। মাঠে সাধারণ মানুষের উচ্ছ্বাসে তখন স্পষ্ট হয়ে ওঠে—তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং মানুষের ভরসার এক নাম।
তার উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তা সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা, মৃত ব্যক্তির সন্তানের দায়িত্ব গ্রহণ, কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর নেয়া—এসব কর্মকাণ্ড এখন কুমিল্লার মানুষের আলোচনায়।
আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন মানুষের সঙ্গে দেখা করেন তিনি। কোথায় ড্রেন বন্ধ, কোথায় স্কুলে বেঞ্চের অভাব, কোথায় রাস্তায় আলো নেই—এসব শুনে নিজের মতো করে সমাধানে এগিয়ে আসেন।
তার বিশ্বাস, “রাজনীতি মানে মানুষের সেবা করা দল নয়, মানুষই রাজনীতির মূল শক্তি।”
এই বিশ্বাস থেকেই তিনি এলাকার তরুণ, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে দিনমজুর সব শ্রেণির মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও মানবিক গুণাবলি কাজী দ্বীন মোহাম্মদকে কুমিল্লাবাসীর কাছে একজন জনপ্রিয়, নির্ভরযোগ্য ও সহজ-সরল নেতায় পরিণত করেছে। রাজনীতিতে ক্ষমতার মোহ নয়, মানুষের ভালোবাসাই তার আসল প্রাপ্তি।
তাই কুমিল্লার সাধারণ মানুষ এখন তাকে দেখছে শুধু একজন রাজনীতিক হিসেবে নয় বরং একজন মানবিক নেতা, এক মানবতার ফেরিওয়ালা হিসেবে।
কাজী দ্বীন মোহাম্মদের মতো নেতারা রাজনীতিতে আশার আলো জ্বালান যে রাজনীতি প্রতিশ্রুতির নয়, কার্যকর সেবার; যে রাজনীতি বিভেদের নয়, মানবতার।
কুমিল্লার মানুষ তাই আজও বলে “মানুষের জন্য রাজনীতি করাই কাজী দ্বীন মোহাম্মদের রাজনীতি।”
কুমিল্লা গেজেট. কম