কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রী সাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রী সাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রী সাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. সাবা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

নিহত সাবা আক্তার ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজের ঘরে যায় সাবা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খাবার খেতে ডাকলেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন—সাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “স্কুলছাত্রী সাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ