কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ

  • প্রকাশের তারিখ : 17-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিটে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোনে জানান, তাদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তারা বাসায় ফিরে খাটের নিচে বেডসিটে মোড়ানো অবস্থায় মিলন বিবির গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে বাসায় একা পেয়ে কেউ মাকে হত্যা করেছে বলে তাদের ধারণা।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “শুক্রবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ