কুমিল্লা | বঙ্গাব্দ

ভিক্টোরিয়ায় উৎসবের আমেজে বিদায়ী অনুষ্ঠান

  • প্রকাশের তারিখ : 17-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “প্রীতিভোজ ও শামে কাওয়ালি”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও তামাদ্দুন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান ফিরোজ-উল-আলম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং নোয়াখালী সরকারি কলেজের প্রফেসর মোজাম্মেল হক। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মোশাররফ হোসাইন।

দুপুরে কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় “প্রীতিভোজ”, যেখানে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় “শামে কাওয়ালি” অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগ। এতে বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন সংগঠন এবং কুমিল্লার সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবিরসহ কলেজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকেও অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ