কুমিল্লা | বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের তারিখ : 15-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি এবং ১ কোটি টাকার বিভিন্ন কসমেটিকস, খাদ্যসামগ্রী ও আতশবাজি। এসব পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মজুত করা হয়েছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম সর্বদা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।”

জব্দ করা পণ্যসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ