সোহাইবুল ইসলাম সোহাগ।।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার অংশ হিসেবে মোবাইল অ্যাপসের মাধ্যমে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে যে সকল উপকারভোগীর মোবাইল নম্বর বন্ধ বা সিম হারিয়ে গেছে, তাদের নম্বর হালনাগাদের কাজ চলমান রাখা হয়েছে।
এ উদ্যোগের ফলে চাল বিতরণ প্রক্রিয়া হবে আরও ডিজিটাল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক, যা সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদী উপজেলস প্রশাসন।
উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা যেন মোবাইল অ্যাপসের মাধ্যমে সঠিকভাবে চাল গ্রহণ করতে পারেন, সেজন্য সকলে নিজের সক্রিয় মোবাইল নম্বর প্রদান করা অত্যন্ত জরুরি। যাদের পুরনো নম্বর বন্ধ বা অচল, তারা দ্রুত সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে নতুন নম্বর হালনাগাদ করতে পারবেন।
কুমিল্লা গেজেট. কম