কুমিল্লা | বঙ্গাব্দ
কুমিল্লায় আনসার-ভিডিপির টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী
কুমিল্লায় আনসার-ভিডিপির টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী
0:00
0:00

কুমিল্লায় আনসার-ভিডিপির টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী

ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ইউসুফ হাই স্কুলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) শহরভিত্তিক ১০ দিনব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দক্ষতা বৃদ্ধি এবং দেশসেবার বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুল হক, বিভিএমএস, আদর্শ সদর উপজেলা প্রশিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন এবং আদর্শ সদর উপজেলার ১২ নম্বর ওয়ার্ড দলনেতা অনিক চন্দ্র সাহা। এ সময় আনসার ও ভিডিপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে টিডিপি মৌলিক প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণ এবং সামাজিক নিরাপত্তায় ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী শহরভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ