কুমিল্লা | বঙ্গাব্দ
স্বপদে ফিরলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন
স্বপদে ফিরলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন
0:00
0:00

স্বপদে ফিরলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন

ছবির ক্যাপশন:

স্বপদে ফিরলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন আরাফাত।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা শাখার অধীন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন আরাফাতের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে মর্মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফ উদ্দিন সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্যসচিব মাহমুদুল হাসান তামিম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
অব্যাহতি প্রত্যাহারের ফলে মো. ইয়াছিন আরাফাতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান বলেন- জায়গা সম্পত্তি নিয়ে অভিযোগের ভিত্তিতে সাময়িক বহিস্কার হয়েছিল। অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে ফলে সে স্বপদে ফিরল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ