কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা শুক্রবার বিকালে চাঁন্দপুর দিঘির পাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিবের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম মজুমদার। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশীদ।
পেরিয়া ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার মমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, ইউনিয়ন বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ভুট্টু, ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, যুবদল নেতা আবু বাহার মজুমদার, উপজেলা যুবদল সাবেক সদস্য সালা উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ওলামাদল নেতা মহিবুল্লাহ নাজাতী, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি পদপ্রার্থী আলমগীর মিয়াজী, তারেক রহমান, শাফায়েত হোসেন শাপু, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা মহসিন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম।
কর্মী সভায় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রাসেল মাহমুদ, মোহাম্মদ খোকন, শেখ ফরিদ, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ফারুক হাজারী, সদস্য মামুন, মাঈন উদ্দিন, জাবেদ মজুমদার, সরওয়ার আলম, ছাত্রদল নেতা সালা উদ্দিন, আবু বকর প্রমুখ।
কর্মী সভায় ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ আলাদাভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
নাঙ্গলকোট প্রতিনিধি