কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ
ব্রাহ্মণপাড়ায় গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে পল্লী বিদ্যুতের গ্রা...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের উদ্যোগে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উদ্যোগে উপজেলার বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিনের তত্ত্বাবধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন আকন্দ, ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. সাইফুল ইসলাম, নাগাইশ সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. অপু সারোয়ার এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সদস্য মো. হাবিবুর রহমান সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সভায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহারের নিয়ম এবং গ্রাহকসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ