কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা

  • প্রকাশের তারিখ : 12-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।। 
কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ কার্যক্রমের উদ্বোধন করা হয় রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, হেলথ অ্যাসিস্ট্যান্ট আমেনা বেগম ও আবদুল্লাহ আল মামুন, সিএইচসিপি মো. ইকবাল হোসেন এবং এফডব্লিওএ বকুল আক্তার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া জানান, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়েছে। আগামী ১৮ কর্মদিবস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান চলবে। যেসব শিক্ষার্থী বাদ পড়বে, তারা নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন,“বুড়িচং উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের প্রায় ১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এটি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ