মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উত্তরপাড়ায় দিলু মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুকুরের পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল ও এসআই সৈকতসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ওসি মোঃ সাজেদুল ইসলাম জানান, “এখনও পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় কেউ প্রথমে কাছে যেতে পারেনি।
কুমিল্লা গেজেট. কম