কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • প্রকাশের তারিখ : 10-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ বাস্তবায়নে উপজেলা সদরের নাইঘর ও নাগাইশ জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলা মৎস্য দপ্তর কার্যালয়ের সামনে জব্দকৃত প্রায় ১২০০ মিটার বেল জাল, চায়না জাল, দুয়ারী জাল ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান জানান, “অবৈধ জাল ব্যবহার মাছের বংশবৃদ্ধিতে মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ