কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • প্রকাশের তারিখ : 6-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই পূর্বপাড়া ভূঁইয়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে শাহজাহারুল (২০) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহারুল ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, হাফেজ মোঃ শাহজাহারুল কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ওসি মোঃ সাজেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ