মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টা দীপ্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহীদুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. এডভোকেট মোবারক হোসাইন, অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল, অধ্যক্ষ হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজ জাতির বিবেক। তাঁদের জ্ঞান, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুমিল্লা গেজেট