কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

  • প্রকাশের তারিখ : 3-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক আলাউদ্দিন আহমেদ আলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক, বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সম্পাদক মো. কামাল হোসেন, জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, উপজেলা সমবায় সমিতি সভাপতি মো. শহিদুল্লাহ ও সাংবাদিক মারুফ হোসেন।

আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি ফারুক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাকারিয়া খান, লেবার পার্টির নেতা মাসুদ মিয়া চৌধুরী।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়। সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন আহমেদ আলাল, সানজিদা, সাকিরা, হাবিবা, তমা, রাবেয়া আক্তার, সিয়াম, দীপক চন্দ্র, অনিক, আনিকা, তনাশ্রী ও মারজিয়া।

বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন সংগীতজ্ঞ, সাহিত্যিক ও অবিচারের বিরুদ্ধে এক গর্জে ওঠা কণ্ঠস্বর। তার সাহিত্য ও গান মুক্ত চিন্তার প্রেরণা যুগিয়েছে। তরুণ প্রজন্মকে নজরুলের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ