কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন সাজেদুল ইসলাম

  • প্রকাশের তারিখ : 1-অক্টোবর-2025 ইং
ব্রাহ্মণপাড়া থানায় নতুন (ওসি) মোঃ সাজেদুল ইসলাম ছবির ক্যাপশন: ব্রাহ্মণপাড়া থানায় নতুন (ওসি) মোঃ সাজেদুল ইসলাম

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ সাজেদুল ইসলাম। গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।

মোঃ সাজেদুল ইসলাম পুলিশ বাহিনীতে ২০০৫ সালে উপপরিদর্শক (এসআই) পদে ২৭তম আউটসাইড ক্যাডেট হিসেবে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), সোনাগাজী মডেল থানা ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তিনি তিন সন্তানের জনক।

যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সকল প্রকার অপরাধ দমনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ