কুমিল্লা | বঙ্গাব্দ

সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে-সাবেক এমপি ড. এইচ এম হামিদ

  • প্রকাশের তারিখ : 26-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

তৌহিদ হোসেন সরকার।।
কুমিল্লায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “সংবিধানের অপব্যাখ্যা করে জুলাই বিপ্লব ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে ছাত্র-জনতা জীবন দিয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বর্তমান সরকার দায়িত্ব নিলেও একটি দলের বিরোধিতার কারণে জুলাই সনদ আইনী ভিত্তি পাচ্ছে না। জনগণ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।”

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে নগরীর ফান টাউন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে কালটাকার প্রভাব ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর বিকল্প নেই। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। জনগণ ফ্যাসিবাদী আমলের মতো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”

তিনি ডাকসু ও জাকসু নির্বাচনের উদাহরণ টেনে বলেন, “২৫ সালের ডাকসু-জাকসু নির্বাচনের ফলাফল জনগণকে আগামীর ইঙ্গিত দিয়েছে। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সাবেক ছাত্রদেরও এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমমনা চবিয়ান কুমিল্লার আহ্বায়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাকসুর সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দীন সরকার, জামায়াত কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, এনডিএফ কুমিল্লা অঞ্চলের পরিচালক ড. মুজিবুর রহমান ও চাকসুর সাবেক এজিএস অধ্যাপক ফারুক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ আব্দুল হান্নান।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ