কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি'র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শনিবার বিকালে হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ডাক্তার কামারুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কলিম উল্যাহ, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুকুল, যুবদল সাবেক সভাপতি মাহবুবুল আলম সিজার, হেসাখাল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম জুয়েল, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি নেতা প্রভাষক আবু আহমেদ, সহ সভাপতি আবু সুফিয়ান লিটন, বটতলী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি প্রভাষক আফজালুর রহমান, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার শাহ পরান, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু সায়েম আজাদ, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন সহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে হাছান মেমোরিয়াল সরকারি কলেজ জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট