কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ৩১ মে (রবিবার) দৈনিক আজকের জীবন পরিবারের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকের জীবনের সম্পাদক ও প্রকাশক মো. সফিকুর রহমান সফিক।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মো. সফিকুর রহমান সফিক। এ সময় তিনি মরহুম আনোয়ারুল আজিমের রাজনৈতিক অবদান ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
নেকবর হোসেন