দেশের ৭০% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি দেশের মানুষের রায়ের সাথে প্রতারণা করেছে। আমরা গুম, খুন, সন্রাস, চাঁদাবাজি, দূর্নীতি, ধর্ষন মূক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছিলাম সে স্বপ্ন বৃথা হতে দিব না। বুধবার রাত ৮টায় কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বলেন, আপনারা ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ডের নামে তামাশা করছেন। আমরা আপনার নিকট আরেকটি কার্ড চাই, সেটি হলো জাস্টিস কার্ড। আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে জনগণের হাতে কিন্তু লাল কার্ড রয়েছে তারা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। ইতিমধ্যে আপনারা ইয়েলো কার্ড পেয়েছেন খুব শীঘ্রই আপনাদেরকে লাল কার্ড দেখানো হবে।
এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ও এনসিপি নেতা মীর মাহদী আল মানসুরের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা সংগঠক ডাক্তার ফয়সাল হোসেন।
পথ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ, জাতীয় যুবশক্তি সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ প্রমুখ।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট