কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ : 23-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা জামান হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিয়মিত মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হাছান, এএসআই শাহপরান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। এসময় কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়। তবে তার ভাই সুমন পালিয়ে যায়।

আটক জামান হোসেন বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগে থেকেই একটি ধর্ষণ মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জামান দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।

ওসি আজিজুল হক জানান, “আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ